কক্সবাজারে বিএনপির ক্লিন সুইপ

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনেই ভোটের রায় গেছে বিএনপির পক্ষে। এর মধ্যে উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার ৪ আসনে জয় এসেছে মাত্র ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে। শুক্রবার ভোরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান চারটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে বিএনপির সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। জামায়াতের আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। ব্যবধান ৯৫ হাজার ৮৪০।

কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়ায় বিএনপির আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬০ ভোট। জামায়াতের হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৮১৭ ভোট।

বেসরকারি ফলাফলে দেখা যায়, মহেশখালীতে ধানের শীষ পেয়েছে ৯৫ হাজার ২৫৯ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪ হাজার ৫৬৯ ভোট। কুতুবদিয়ায় দাঁড়িপাল্লা পেয়েছে ৩৫ হাজার ২৪৮ ভোট, ধানের শীষ পেয়েছে ২৯ হাজার ৪০১ ভোট।

কক্সবাজার ৩ সদর রামু ঈদগাঁও আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট। জামায়াতের শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। ব্যবধান ২৮ হাজার ৪৬৬।

কক্সবাজার ৪ উখিয়া টেকনাফে বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। জামায়াতের নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। ব্যবধান মাত্র ১ হাজার ৫৪৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights