কক্সবাজারে মাদক মামলায় ২ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মাদকদ্রব্য বহনের মামলায় দুই মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এই রায় প্রদান করেন। দণ্ডাদেশ প্রাপ্তরা হলো মিয়ানমারের মংডু এলাকার সিরাজুল ইসলামের পুত্র জুবাইর ও একই এলাকার আবদুল গণির পুত্র মো রফিক।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ এপ্রিল নাফনদের জালিয়াদিয়া পয়েন্ট দিয়ে নৌকাযোগে মাদকের চালন নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা জুবাইর ও মো. রফিককে আটক করে। পরে তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
মামলার শুনানি শেষে আদালত এই রায় প্রদান করে।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সিরাজুল ইসলাম জানান, আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে। কক্সবাজারের অনেক মাদক মামলা রয়েছে। সেগুলো দ্রæত নিষ্পত্তি করতে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights