কক্সবাজারে হাত পা বাঁধা অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর বস্তাবন্দি এবং হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকা থেকে তাকে অক্ষতভাবে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম জিয়া উদ্দিন কাজল। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামের মৃত নূর হোসেনের পুত্র।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের তৎপরতায় সফলতা আসে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

৬ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ সময় তাকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে একদল দুর্বৃত্ত।

পুলিশ জানায়, এই ঘটনায় অপহৃত জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে গত ৯ এপ্রিল চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ এবং আরো চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন। আসামিরা হলেন স্থানীয় শিব্বির আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আলী প্রকাশ আলী আহমদ ও মো. মিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights