কক্সবাজারে ৫ ভবন ও রেস্তোরাঁকে জরিমানা সংগৃহীত ছবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অভিযানে পাঁচটি ভবন ও রেস্তোরাঁকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন ও কলাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম অভিযানে নেতৃত্বে দেন।

কউক সূত্রে জানা গেছে, ইমারত নির্মাণ আইনে পাঁচটি ভবনকে তিন লাখ টাকা এবং হোটেল জামানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবনের মালিকদের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, রেস্টুরেন্টের মালিককে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights