কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে মোখা

অনলাইন ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় এর গতিবেগ অনুযায়ী সন্ধ্যা নাগাদ এটি আরও ঘনিয়ে এসেছে।

শনিবার দুপরে আবহাওয়া অধিদপ্তরের সমুদ্র সতর্কবার্তার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ উপকূল এলাকা দিয়ে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। মহাবিপদ সংকেতের পাশাপাশি তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ জেবুন্নেছা সন্ধ্যা ৭টায় গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দূরে মোখা অবস্থান ছিল। রাত সাড়ে ৮টার মধ্যে এটি আরও কত কাছে এসেছে তা বলা যাবে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights