কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না : তামিম (ভিডিও)

অনলাইন ডেস্ক

আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। নির্বাচকদের ব্যাখ্যা- চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি। গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না- এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না। আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছেন। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। ’

তিনি বলেন, ‘যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।’https://www.facebook.com/Shakib.Al.Hasan/posts/832807058198555?ref=embed_post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights