কড়াইল বেলতলা ইউনিটে বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ
অনলাইন প্রতিবেদক
রাজধানীর বনানীর কড়াইল বেলতলা ইউনিট এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের একান্ত সচিব-২ এবং তাঁর মনোনীত প্রতিনিধি আব্দুর রহমান সানি।
পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সমস্যার প্রকৃতি সম্পর্কে ধারণা নেন। এ সময় তিনি বাসিন্দাদের ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।
আব্দুর রহমান সানি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান হবে।
