কবিতাঃ আগুনের ফুলকি

~সানজিদা আনিকা

আমরা উঠব জেগে
ঝড়েরই বজ্র বেগে।

ছুটব তিমির রাতে
আঁধারে মশাল হাতে।

আমরা উঠব জ্বলে
আগুনের ফুলকি হয়ে।

মিথ্যার দমন করে
সত্য যাব সয়ে।

হবো তব তেজি স্রোত
সজাগ হবে বিবেক বোধ।

ভাঙ্গবো অন্যায় পাহাড়
যে করছে নীতি আাহার।

পেরিয়ে সকল বাঁধা
মুছে দিব সকল কাদা।

নাহি থামবো মাঝপথে
তব নামবো রাজপথে।

লাড়াই আমরা করব ঠিকি
বিশ্বের চারিদিকি।

নোয়াবো না মাথা মোরা
জয় হবে বিশ্ব জোড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights