কবে মাঠে নামবেন কোহলি?

অনলাইন ডেস্ক

অনেকদিন ভারতের বাইরে ছিলেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। পারিবারিক কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিরতি নিয়েছিলেন। তবে আজ (রবিবার) সকালে আনুশকা ও দুই সন্তান ভামিকা-অকায়কে নিয়ে তিনি নিজ দেশে ফিরেছেন।

এর আগে কোহলি আইপিএলের শুরু থেকে খেলবেন কি না, তা নিয়ে বেশ জল্পনা ছিল। এমনকি গুঞ্জন উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও থাকছেন না কোহলি। যদিও আইপিএলের আসরে এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাঠে নামবেন ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক এই সেঞ্চুরিয়ান।

এদিকে, কোহলি মুম্বাই বিমানবন্দরে অবতরণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এ দিনই তার আরসিবির প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। সবমিলিয়ে খুব বেশি সময় হাতে নেই কোহলির। বিশেষ করে বেশ কিছুটা সময় ক্রিকেটের বাইরে থাকায়, ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করতে পুরোদমে মনোনিবেশ করবেন তিনি। প্রতি সিরিজ কিংবা টুর্নামেন্টের আগেই কোহলির জন্য এটা চিরাচরিত নিয়ম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights