কমেডিয়ান মনোবালা আর নেই

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় কমেডিয়ান মনোবালা মারা গেছেন। বুধবার চেন্নাইয়ের সালিগ্রামামের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, মনোবালা লিভার রোগে ভুগছিলেন। চেন্নাইয়ের বেসরকারি একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন, সম্প্রতি বাসায় ফেরেন এই নির্মাতা-প্রযোজক।

১৯৭৮ সালে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন মনোবালা। বরেণ্য অভিনেতা কমল হাসানের সুপারিশে এই সুযোগ পান মনোবালা। ১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে ২৫টি সিনেমা উপহার দিয়েছেন তিনি।
১৯৭৯ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মনোবালা। তবে একটা সময় কমেডিয়ান হিসেবে দারুণ খ্যাতি কুড়ান তিনি। অভিনয় ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মনোবালা। তা ছাড়া বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights