করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬ জনের।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা যাওয়া চারজনই পুরুষ, বাকি একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকা ও রাজশাহীতে একজন করে মারা যান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

নতুন করে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৯ হাজার ৫১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights