কর্ণফুলী নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’ মিটার বেহুন্দি, চরঘেরা ও বেড় জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. নাঈম হাসান।

তিনি বলেন, নৌ-পুলিশের যৌথ উদ্যোগে হালদা-কর্ণফুলী নদীর মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার বেহুন্দি ও বেড় জাল, ১৯০০ মিটার চরঘেরা জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ স্থানীয় জনতার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য হবে প্রায় ২ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights