কর্ণফুলী প্রেসক্লাবের এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আজকের পত্রিকা’র রিপোর্টার আব্দুল কাইয়ুমকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বদেশের মো. আয়াজকে সদস্য সচিব করা হয়।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি এই এডহক কমিটির অনুমোদন করেন।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠের কর্ণফুলী প্রতিনিধি হুমায়ুন কবির শাহ্ সুমন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি বদরুল হক, সময়ের আলো’র প্রতিনিধি এনামুল হক নাবিদ, দৈনিক নয়াদিগন্ত’র মো. সিরাজ, দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি মো. জাবেদুল ইসলাম।

কর্ণফুলী প্রেসক্লাবকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে জুলাই বিপ্লবের পক্ষের সাংবাদিকদের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights