কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার

অনলাইন ডেস্ক
সিদ্দারামাইয়া হতে যাচ্ছেন ভারতের কর্ণাটক রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আর কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের বিজয়ী দল কংগ্রেস এই ঘোষণা দিয়েছে।

পাঁচ দিন নানা আলোচনা ও রহস্যের পর মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে কংগ্রেস।
আগামী শনিবার শপথ নেবে কর্ণাটকের কংগ্রেস সরকার।

কর্ণাটকে কংগ্রেসের কাছে বড় ধরনের পরাজয়ের শিকার হয় বিজেপি। পুরনো রেষারেষি ভুলে এক যোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দুই কংগ্রেস নেতা।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights