কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে দিনাজপুরে জামায়াতের মিছিল

দিনাজপুর প্রতিনিধি
আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৩টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের স্টেশন রোড, লিলির মোড়, মডার্ণ মোড়, চারুবাবুর মোড়, মালদহপট্টি, নিমতলা, জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুর আনাম, বিশিষ্ট আইনজীবি জামায়াত নেতা অ্যাভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ।

মিছিলে দিনাজপুর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মো. সোহেল রানা, অ্যাডভোকেট মোজাম্মেল হক বকুলসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights