কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

অনলাইন ডেস্ক

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়।

এতে বলা হয়, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

এর আগে, বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ৯ জন মারা যান। তাদের মধ্যে একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights