কলকাতার হোটেলে ট্র্যাজেডি: সার্ক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ উপ-হাইকমিশন

অনলাইন প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, আজকের এই অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। মৃতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

এ ঘটনার খবর পাওয়া মাত্রই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আহত ও মৃতদের তথ্য সংগ্রহ করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ছয়জন বাংলাদেশি আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই উপ-হাইকমিশন যোগাযোগ স্থাপন করেছে, তবে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাকিদের পরিচয় এখনো স্থানীয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

দুর্ঘটনা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সার্বক্ষণিক সহায়তা প্রদানে উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছেন। জরুরি সহায়তার জন্য উপ-হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights