কলকাতা-সিকিম যাতায়াত করা যাবে প্লেনে

অনলাইন ডেস্ক

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দর থেকে সরাসরি সিকিমের পাকিয়ং বিমানবন্দর ফ্লাইট চালু হচ্ছে। প্রতিদিনই এই আকাশপথে যাতায়াত করা যাবে প্লেনে।

সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার ভারতীয় গণমাধ্যমকে জানান, এই বিমানবন্দর থেকে ১৪ মার্চ বিমান চলাচল শুরু হয়েছিল। জুন পর্যন্ত সেই পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইট বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছু দিন বন্ধ ছিল বিমান চলাচল।

তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লি-পাকিয়ং ফ্লাইট সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন চলবে। তবে কলকাতা-পাকিয়ং ফ্লাইট চলবে সপ্তাহে সাতদিনই। সূত্র : খবর হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights