কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ ৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় একই পরিবারের পাঁচজনকে অচেতন করে ঘরের মালামাল লুট করেছে গেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খাবার খেয়ে অসুস্থ হওয়া ৫ জনকে আজ সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা হলেন- মিজানুর ঘরামী (৩৮), হামিদ বাঘা (৯০), খাদিজা (৬০), মারুফা (২৩), জিহাদ (১১)। এদের মধ্যে দুজন এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

মিজানুরের স্ত্রী সাবিনা বেগম জানান, তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে খবর শুনে এসেছেন। তাদের খাবারের ঘর আলাদা। তাই অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন সাবিনা।

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights