কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটোরিকশা, নিহত ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সিএনসি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ চার যাত্রী। শনিবার সকাল ৭টার দিকে পৌরশহর সংলগ্ন বিশকানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো চালক মো. জামাল যাত্রী মতিন, মাসুদ ও আবু সালে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সিএনজি টি আমতলী থেকে যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্য আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খাদে পড়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, ঘটনা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights