কলাপাড়ায় বিনামূল্যে সার-বীজ বিতরণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৫’শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শনিবার দুপুুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুবর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ড.মো.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা মো.হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
