কলাপাড়ায় ভবনের ছাদে আগুন, পুড়ে ছাই রান্নাঘর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাস ভবনের ছাদে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রান্নাঘর। শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের রহমতপুর এলাকায় শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন ফোরকানের মৌমী মালিহা নিবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে।

রহমতপুর এলাকার বাসিন্দা মো. রুস্তুম খলিফা বলেন, রান্না ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, ভবনের ছাদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights