কলাপাড়ায় মুরগি পালনের উপর প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিকল্প জীবিকায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ২০ জন গ্রামীণ হতদরিদ্র নারীকে মুরগি পালনের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি ফিল্ড এসিস্টেন্ট আলী আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও উপস্থিত ছিলেন।

নীলগঞ্জ ইউনিয়নের প্রশিক্ষনার্থী সুমি রানী জানান, তার বাড়িতে বর্তমানে ১২/১৩টি মুরগি রয়েছে। কিছুদিন আগে হঠাৎ করে বেশ কয়েকটি মুরগি মরে গেছে। তবে কি কারনে মারা গেছে তা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারলাম। অপর এক প্রশিক্ষণার্থী হতদরিদ্র বানী বাড়ই বলেন, এর আগে এই ধরনের কোন প্রশিক্ষণ পাইনি। এখন মুরগি পালনের উপর কৌশল শিখেছেন বলে তিনি জানান।
ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও জানান, এ উপজেলায় ২০ জন হতদরিদ্র নারীকে পরিবারে বিকল্প জীবিকার লক্ষ্যে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তবে তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights