কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলের চালক বাদল চন্দ্র হাওলাদার (৪০) আহত হয়েছেন হন। তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অবস্থা সংকটাপন্ন হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে এবং পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কলাপাড়া হাসপাতাল থেকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে যোগে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে ডা. শংকর প্রসাদ অধিকারী মাথায় গুরুতর আঘাত পান।

মোটর সাইকেলের চালক ওষুধ কোম্পানির কর্মী বাদল চন্দ্র হাওলাদার ডান হাতে আঘাত পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights