কলাপাড়ার খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

অবশেষে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও সহকারী কমিশনার ভূমি মো.ইয়াসীন সাদেক।

এ কাজে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে এ সংক্রান্ত মাইকিং করা হয়। অনেকে স্বেচ্ছায় নিজের স্থাপনা অপসারণ করে নিতে শুরু করেছেন। প্রথম দফায় চিহ্নিত ৭৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে ।

কলাপাড়া পৌরশহরের প্রাণখ্যাত এ খাল রক্ষায় সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে খালটির দুটি অংশের বর্জ্য অপসারণ করা হয়। পানির প্রবাহ সচল করতে খালটি রক্ষায় পরবর্তীতে পুনর্খনন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ নিশ্চিত করেছেন। তিনি জানান শহরবাসীর বাসোপযোগি পরিবেশ বজায় রাখতে এই খালটি রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights