কলামিস্ট ফোরামের সভাপতি মান্নান, সম্পাদক আব্দুল আলীম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’এর উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মীর আব্দুর আলীম।

সভাপতি-সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। বুধবার রূপগঞ্জ উপজেলার মাঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয় থেকে সাংবাদিকরা এ শুভেচ্ছা জানান।

এর আগে রাজধানীর উত্তরার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে ৬ জুন রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরকে সভাপতি এবং মীর আব্দুর আলীমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদে মনোনীত হন ড. কাজী খলিকুজ্জমান আহমদ, ড. আতিউর রহমান, ড. জাহাঙ্গীর আলম, এ কে এম শহিদুল হক, কামাল চৌধুরী তারেক সুজাত। সহসভাপতি হন ড. রাশিদ আসকারী, ড. নাসিম আক্তার, কবি নাসির আহমেদ, সালাম সালেহ উদ্দিন। সমন্বয়কসৌরভ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক- মীর আব্দুল আলীম, সহ-সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. জেবউননেছা, প্রচার প্রকাশনা সম্পাদক- সাবিরা ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক- তারেকুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক রাজন ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কে এম মাহফুজ, কার্যকরী সদস্য-খাইরুল আলম, ড. আবদুস সুবহান, ড. মিজানুর রহমান সাইদুর রহমান, আব্দুল বাকি চৌধুরী নবাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights