কলাহাটের মধ্যে উল্টে গেল ট্রাক, ঘটনাস্থলেই নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় কলাহাটে ট্রাকচাপায় চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঝলমলিয়া বাজারের কলা হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাহাটের মধ্যে উল্টে যায়। এতে ট্রাকচাপায় পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন।

তিনি জানান, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights