কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনি প্রচারণার অফিসে অগ্নিসংযোগ করা হয়। এতে তার নির্বাচনি অফিসের পাশাপাশি পার্শ্ববর্তী আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
রাতে নির্বাচনি অফিসে আগুন লাগার ঘটনা দেখে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১টি সার এবং কীটনাশকের দোকান এবং নির্বাচনি অফিস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনি অফিসের পোস্টার লিফলেটসহ প্রচুর নির্বাচনি সরঞ্জাম পুড়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights