কসবায় টিসিবির পণ্য বিক্রয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬শ ৫৪ জন কার্ডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা চত্ত্বরে বিআরডিবি কার্যালয়ের সামনে পৌর এলাকার নিম্ন আয়ের কার্ডধারীর মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা মোঃ শরিফুর রহমান, কসবা পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রঙ্গু মিয়া, কাউন্সিলর মোঃ ফোরকান উদ্দিন, মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার রীনা, টিসিবি ডিলার মোঃ আবু কাওসারসহ অন্যান্যরা ।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স আবু কাউসার এন্টারপ্রাইজের মাধ্যমে প্রতি উপকারভোগী কার্ডধারী ক্রেতার মাঝে ৪৭০ টাকায় তিন প্রকার নিত্য পণ্য বিক্রয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights