কসবায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়ার কসবায় মহান বিজয় দিবসে ১৬০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১শ’ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এই সংবর্ধনা দেয়া হয়।

ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কসবা থানার ওসি আবদুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদ উদ্দিন, সেক্রেটারি পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা যুবদল সদস্য সচিব জিয়াউল হুদা শিপন প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান, কাজী মোশাহেদ উল্লাহসহ উপস্থিত অতিথিগণ।এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights