কাজিপুরের চরাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাছেদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বাছেদ উপজেলার রঘুনাথপুর এলাকার খবির আলীর ছেলে। তিনি চরগিরিশ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে নিযুক্ত ছিলেন।
মৃতের স্বজনরা জানান, বাড়ির পাশের নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের মেইন তারের সাথে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান আব্দুল বাছেদ। উদ্ধার করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
