কাজিপুরের সাবেক মেয়রকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়রকে কুপিয়ে জখম ও মারপিট করার এক বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে। মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভূক্তকরণসহ দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, আওয়ামী লীগের একদল উশৃংখল প্রকৃতির সন্ত্রাসীদের নানা অপকর্মের প্রতিবাদ করায় কাজিপুরের সাবেক মেয়র নিজাম উদ্দিনের সাথে সন্ত্রাসীদের দ্বন্দ্ব হয়। এর জেরে গত বছরের ২৯ নভেম্বর রাত সোয়া সাতটার দিকে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী তাসির উদ্দিন তাসু, কুড়ান, বাপ্পী, রাজু, তৌহিদ ফিরোজ, রবি, এরশাদ, রাশেদুল ও লিমন সশস্ত্র পৌর মেয়র নিজাম উদ্দিনের বাড়ীতে হামলায় চালায় এবং পৌর মেয়কে মাথায় কুপিয়ে হাড়কাটা, দুই হাতে কুপিয়ে হাড় ভেঙ্গে ফেলে এবং হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক মারধর করে মৃত ভেবে বাড়ীর পাশে কলার বাগানের মধ্যে ফেলে রাখে যায়। একই সাথে বাড়ী থেকে স্বর্ণসহ নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা পৌর মেয়রকে প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকা নিয়ে যায়। এ ঘটনায় মেয়রের ভাতিজা নাজমুল হক কাজিপুর থানায় মামলা করলে ডিবি পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে আদালতে বাপ্পী নামে একজনকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করেন। নাম বাদ দেয়ায় বাদী নারাজী দিলে আদালতে পুনরায় পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ অবস্থায় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর মেয়র নিজাম উদ্দিন মারা যান।
নিজাম উদ্দিনের স্ত্রী সেলিনা পারভীন শেলি জানান, আমার স্বামীকে কুপিয়ে ও মারপিট করে এমনভাবে আহত করেছে যে দীর্ঘদিন হাসপাতাল এবং বাড়ীতে চিকিৎসা নেয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর মারা যায়। তিনি স্বামীর উপর হামলাকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

মেয়রের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, হামলার কারণে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্তকরার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। একই সাথে হত্যাকারীদের বিচার সম্পন্নের দাবি করছি।
মামলার পুনঃতদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. সোহরাব আলী জানান, আসামিকে কেন বাদ হয়েছে বিষয়টি তদন্ত চলছে। তবে আহত নিজাম উদ্দিন যে মারা গেছে বিষয়টি এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। যদি হামলার কারণে মারা যায় তবে সে বিষয়ে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights