কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেননি প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক

বহু মানুষের অনুপ্রেরণা বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন।

স্বামী ও একমাত্র কন্যা নিয়ে সুখের সংসার এ অভিনেত্রীর। কাজের চাপের কারণে সেই ভাবে পরিবারকে সময় দিতে না পারলেও, তেমন আক্ষেপ নেই প্রিয়াঙ্কার। তার কারণ তিনি যে কাজটা ভালোবাসেন সেটাই করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রত্যেকের মতো আমারও খারাপ দিন আসে জীবনে। কিন্তু আমি নিজেকে মনে করাই, আমার যা আছে সেগুলো অর্জন করা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দিই। আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি। বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তা-ভাবনা করি।’
নারীকেন্দ্রিক ছবিতে বেশি করে কাজ করতে চান প্রিয়ঙ্কা। তিনি মনে করেন, এই ধরনের ছবিতে কাজ করলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা বেশি করে সরব হতে পারবেন। প্রিয়াঙ্কার কাজের প্রতি মনোযোগ বহু মহিলাকেও অনুপ্রেরণা জোগায়।

অভিনেত্রী জানান, ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন তিনি। এরপর টানা ১২ ঘণ্টা কাজ করেন। বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। কিন্তু কখনোই কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেইনি বলে জানান তিনি।

২০১৮ সালে ১ ডিসেম্বর আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে সারেন প্রিয়াঙ্কা। ২০২২-এর জানুয়ারিতে তাদের জীবনে আসে একমাত্র কন্যাসন্তান, মালতী মেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights