কাতারে নিরাপত্তা সতর্কতা, সকলকে বাসায় থাকার আহ্বা

অনলাইন ডেস্ক
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশটিতে ‌‘নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে।’ তাই জননিরাপত্তার স্বার্থে ‘সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার’ অনুরোধ জানিয়েছে কাতার সরকার।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights