কাতার-কুয়েত ও আমিরাতের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান। পাল্টা হামলার পর এবার বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

এর আগে ইরান, ইরাক ও ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত করেছে ইরানি মিসাইল। সেখানে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এরপরই বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেল।

বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights