কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) শেষ করে বাংলাদেশ সময় সকাল ১১টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
গত শনিবার (৪ মার্চ) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights