কানাইপুর স্কুল এন্ড কলেজ’র উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অবস্থিত ‘কানাইপুর স্কুল এন্ড কলেজ’ এর যাত্রা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহাজাহন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, উপজেলা মাধ্যমিক অফিসার মো. মাসুদুর রহমান, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কানাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. মাহাজাহন মোল্যা।
