কানাডায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি, মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কানাডায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিএনপি কানাডা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে বিএনপির বিভিন্ন প্রাদেশিক শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।

বিক্ষোভে সমাবেশে মোবাইল ফোনে কানাডা পার্লামেন্ট মেম্বার ও বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ব্র্যাড রেডকপ বাংলাদেশে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। কানাডা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, মন্ট্রিয়ল বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা, অটোয়া বিএনপি নেতা রফিক ভূঁইয়া, মোবাশ্বের আলী, আবু হারুন, অন্টারিও প্রদেশের বিএনপির সমন্বয়কারী জাকারিয়া চৌধুরী, কানাডা বিএনপি নেতা সিরাজুল ইসলাম মিজি, যুবনেতা আব্দুল আজিজ, আবদুর রহিম আল ঈদ্রিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights