কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ফাইরুজ শাফিনের জানাজা শনিবার

কানাডা প্রতিনিধি :
কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের নামাজের জানাজা আগামী শনিবার বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। মুনমুন গত বৃহস্পতিবার সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চাপায় নিহত হন।

তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। নামাজে জানাজার পর আগামী সপ্তাহের শুরুর দিকে তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা- মা দু’জনেই ডাক্তার এবং ঢাকায় থাকেন। মুনমুন এ বছর ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত বিশ্ববিদ্যালয় ক্লাসে যাবার প্রাক্কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে এখনো শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights