কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ আরোহী নিহত

অনলাইন ডেস্ক

কানাডার কুইবেক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে সেইন্ট-ব্রিজিড-ডিইবারভিল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হাইওয়ে ১০-এর কাছে হঠাৎ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই বিমানটিতে আগুন লেগে যায়।

উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে হেলিকপ্টারে থাকা চার আরোহীর কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে কুইবেকের প্রাদেশিক পুলিশ।

নিহতদের পরিচয় এবং হেলিকপ্টারটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। এছাড়াও দুর্ঘটনার পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার তদন্তে কুইবেক ‘মেজর ক্রাইমস ইউনিট’ কাজ করছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণে ঘটনাস্থলে পরিদর্শক দল পাঠাচ্ছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড (টিএসবি)।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights