কানে হেডফোন লাগিয়ে খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখতে দেখতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্টেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(১২ জুলাই) সকালে উপজেলার বর্ধনগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে। মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন(ছানা) জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে বিশ্বকোপের আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের খেলা দেখছিলেন। এ সময় তার কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। একপর্যায়েট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরুতহাল শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
