কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূইয়া ছেলে ও নিহত মোহাম্মদ শহীদুল্লাহ ভূইয়ার ভূঁইয়ার স্ত্রীও একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে ফেরদৌসি আক্তার (৪০)। শনিবার সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার এস আই আব্দুল হালিম।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ীর পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুূইয়া বিদ্যুতায়িত হন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। পরে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার এস আই আব্দুল হালিম জানান, নিহতের স্বজনরা দম্পতির লাশ থানায় নিয়ে এসেছিল। এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights