কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। যারমধ্যে চীনের এক নাগরিক রয়েছেন। বাকিরা আফগানি। সোমবার রাতে এ বিস্ফোরণ ঘটায় আইএসআইএল। তারা ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র : আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights