কামিল পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২২ এর প্রথম পর্বে পরীক্ষার্থী ২৩ হাজার ৪৫৭ জন ও দ্বিতীয় পর্বে পরীক্ষার্থী ১৯ হাজার ৯৯০ জন অংশগ্রহণ করেন। প্রথম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০ জন, পাসের হার ৯১ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৪১ জন, পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-তে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, যথাসময়ে পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশ একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের সেশনজটমুক্ত করে যথাসময়ের মধ্যে সনদ দেওয়ার আশা ব্যক্ত করেন। পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান ভাইস-চ্যান্সেলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights