কারও সাথে হাত মিলিয়ে শেখ হাসিনার সম্মানহানি করবো না: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, শেখ হাসিনা আমার বোন। আমি তার সাথে রাজনৈতিক তর্কাতর্কি করতে পারি, কিন্তু তার সম্মানহানি হোক এটা আমি করতে পারি না। কোনো দিন করবোও না। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা যদি বর্জ্রকে ভাই মনে করতে পারে তাহলে আব্দুল আলীর ছেলে বর্জ্র কি শেখ হাসিনাকে বোন মনে করতে পারে না?

তিনি আরো বলেন, হ্যা, আমার বয়স হয়েছে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ আমি যেভাবে করতে পেরেছি আজকে আমি নিশ্চই শেখ হাসিনার জন্য এতো কিছু করতে পারবো না। কিন্তু আমি কারোও সাথে হাত মিলিয়ে শেখ হাসিনার সম্মানহানি করতে যাবো না।

শনিববার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. দেলুয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস ছবুর খান, কালিহাতি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী, সখীপুর উপঝেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য দুলাল হোসেন, সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনাতা লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights