কারাগারে অসুস্থ হয়ে চমেক হাসপাতালে ভর্তি নদভী

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমর ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights