কারাগারে ভীড় কমাতে হাজারও বন্দীকে মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার হাজারও বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

কারাগারে অতিরিক্ত ভীড় কমাতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্য।

সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারে বন্দীদের সংখ্যা এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না।
বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেছেন, ১৭০০ বন্দিকে মুক্তি দেওয়া ‘একটি কঠিন সিদ্ধান্ত’ ছিল।

প্রবেশনের প্রধান পরিদর্শক মার্টিন জোনস বিবিসি রেডিও’কে বলেন, বন্দী থাকার ক্ষেত্রে কারাগারে ‘চরম’ চাপ রয়েছে।

দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ধারণ ক্ষমতা একেবারে ১০০ ভাগের কাছাকাছি পৌঁছে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights