কারাগারে সাবেক এমপি ‘বোমা মানিক’

সুনামগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ওরফে ‘বোমা মানিক’কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করেন মানিকের আইনজীবীরা। মামলার মূল নথি দ্রুত বিচার আদালতে থাকায় জামিন শুনানি সোমবার ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিকে গ্রেফতার করে র‍্যাব। বুধবার তাকে ঢাকা থেকে সুনামগঞ্জ নিয়ে আসে পুলিশ।
মামলায় উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মানিককে আসামি হয়েছে দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন আসামির আইনজীবী আব্দুল হামিদ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা হাফিজ আহমদ।

তার ভাই জহুর আলীর পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেয় পুলিশ। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগে ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

সাবেক সংসদ সদস্য মানিক নব্বই এর দশকে ছাতকে নিজ বাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় সারাদেশে ‘বোমা মানিক’ হিসেবে পরিচিতি পান। মানিক সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights