কারামুক্ত আলালের বাসায় গয়েশ্বর

অনলাইন ডেস্ক

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার আলালের বনানীর বাসায় যান গয়েশ্বর। এসময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এছাড়া আলালকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট এখনো পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights