কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া
অনলাইন ডেস্ক
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব দাউদ মিয়াকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব থেকে মুহাম্মদ রফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে বদলি করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
